পাকিস্তানকে ৭৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
আফগানিস্তান সীমানা সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরে পাকিস্তানকে ৭৫ কোটি ডলার দেবে।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, “পাকিস্তানের উন্নয়নের জন্য এই সহায়তা প্রস্তাব দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের গভীরতার এবং ব্যাপকতার প্রতি তাদের প্রতিশ্র“তিশীল থাকার প্রমাণ দিচ্ছে।”
মার্কিন প্রশাসন কংগ্রেসের কাছে এই অতিরিক্ত সহায়তা ছাড়ের ব্যাপারে আবেদন জানাবে বলে বাউচার জানান।
উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তবর্তী দরিদ্র, আধা - স্বায়ত্বশাসিত গোত্রপ্রধান এলাকাগুলো আফগানিস্তানে আক্রমণ চালানোর জন্য আল কায়েদা ও তালেবানদের সাহায্য করছে বলে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে।
