ইরাক থেকে সেনা প্রত্যাহারে ডেমোক্রেটদের পরিকল্পনায় নতুন গতি
ইরাক থেকে সেনা প্রত্যাহারে ডেমোক্রেটদের পরিকল্পনা নতুন গতি পেয়েছে। প্রতিনিধি পরিষদের একটি কমিটির সভায় তার পক্ষে মত দেওয়া হয়েছে। তবে সিনেটে হয়েছে কিছুটা উল্টো। মার্চের মধ্যে ইরাক থেকে সব সেনা ফিরিয়ে আনার প্রস্তাবটি কাক্সিক্ষত সমর্থন পায়নি।
প্রতিনিধি পরিষদের ‘হাউস এপ্রোপ্রিয়েসন্স কমিটি’র বৈঠকে ৩৬--২৮ ভোটে ১২ হাজার ২৪ শ’ কোটি ডলারের একটি ‘জরুরি ব্যয় বিল’ অনুমোদিত হয়। বরাদ্দকৃত অর্থের ৯ হাজার ৫ শ’ কোটি ডলার খরচ হবে ইরাক ও আফগানিস্তানের চলতি বছরের যুদ্ধ ব্যয় বহন করতে। কমিটি যুদ্ধের সময়সীমা নির্ধারণের পক্ষেও মত দেয়।
এনিয়ে আগামী সপ্তাহে বিতর্ক হবে প্রতিনিধি পরিষদে। কিন্তু হোয়াইট হাউজ ইতোমধ্যেই এতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে।
এ প্রস্তাব সম্পর্কে প্রেসিডেন্ট বুশ বলেছেন, কংগ্রেসে এ প্রস্তাবের সুযোগে কেউ কেউ সামরিক বাহিনীর কমান্ডারদের খাটো করে দেখার চেষ্টা করছে কিংবা জোর করে ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
প্রস্তাবটি সম্পর্কে প্রতিনিধি সভার ওই কমিটির চেয়ারম্যান ডেমোক্রেট সদস্য ডেভিড ওবে বলেছেন, “ইরাকি রাজনীদিবিদদের একটা বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করছি আমরা। আর সেটি হল আমরা চিরদিন সেখানে বসে থেকে তাদের মতবিরোধ দেখতে চাই না। তারা কোনোভাবেই আপোষ করতে চাইবেন না কিন্তু আমাদের সেনারা সেখানে প্রাণ দিতে থাকবে এ অবস্থা চলতে দেওয়া যায় না।”
এর আগে ইরাক থেকে আগামী বছরের মার্চের মধ্যে সব সেনা ফিরিয়ে আনার ডেমোক্রেটদের একটি প্রস্তাব নিয়ে ভোট হয় সিনেটে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৫০টি, আর বিপক্ষে পড়ে ৪৮টি। তবে প্রয়োজনীয় সংখ্যক অর্থাৎ ৬০টি ভোট না পড়ায় প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
তবে ডেমোক্রেটরা বরছেন, তারা এর পরও প্রস্তাবটি পাশে চেষ্টা চালিয়ে যাবেন।
