২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা নমনীয় হয়ে আসছে

ফিলিস্তিনের ওপর দীর্ঘদিন বলবৎ থাকা কূটনৈতিক অচলাবস্থা কাটতে শুরু করেছে নতুন ঐক্য সরকার গঠনের পর। এরইমধ্যে রোববার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন নরওয়ের উপপ্রধানমন্ত্রী রেমন্ড জোহেনসেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

গত এক বছরের মধ্যে ফিলিস্তিনের হামাস সরকারের সঙ্গে এটাই কোনো উচ্চপদস্থ পশ্চিমা কূটনীতিবিদের প্রথম সাক্ষাৎ।

হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে নরওয়ের এ মন্ত্রীর সাক্ষাতকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ফিলিস্তিনি ঐক্য সরকারের সহযোগিতামূলক সম্পর্কের সূচনা বলে মনে করা হচ্ছে। এর আগে এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন নতুন ঐক্য সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

ফিলিস্তিনে হামাস ফাতাহ জাতীয় ঐক্য সরকার শপথ নেওয়ার পর শনিবারই দেশটির সঙ্গে পূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করে নরওয়ে।