পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনীত পশ্চিমাপন্থী ব্যক্তিকে ইউক্রেন পার্লামেন্টের প্রত্যাখান
পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনীত পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে প্রত্যাখান করেছে ইউক্রেনের পার্লামেন্ট। আরেক পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশচেঙ্কো তার মনোনয়ন চূড়ান্ত করেছিলেন।
বর্ষীয়ান কূটনীতিবিদ ভলোদাইমির ওহরিজকোকে পররাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগ দেওয়ার প্রেসিডেন্ট ইয়ুশচেঙ্কোর প্রচেষ্টা এ নিয়ে মঙ্গলবার তৃতীয়বারের মতো পার্লামেন্টে ব্যর্থ হলো।
ওই পদে নিয়োগ পাওয়ার জন্য ইউক্রেনের সাড়ে চারশ আসনবিশিষ্ট পার্লামেন্টে ওহরিজকোর প্রয়োজন ছিল ২২৬ ভোট। কিন্তু তিনি ১৯৫ ভোট পান।
প্রেসিডেন্টের উপদেষ্টারাও ওহরিজকোর ওপর নাখোশ। তাদের অভিযোগ, ওহরিজকো রাশিয়ার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিন্ন করার বিনিময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে প্রেসিডেন্টের নীতিকে প্রভাবিত করছেন।
