২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

পারস্পরিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। তিনদিনের সফরে আগামী ২৬ মার্চ হু মস্কো যাবেন বলে চীনের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

রাশিয়া ইতোমধ্যেই ২০০৭ সালকে ‘চীন বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ বছরের পুরোটা জুড়েই চীনা সংস্কৃতির নানা প্রদর্শনী চলবে রাশিয়ায়।

চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লিউ জিয়ানচাও সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট হু জিনতাও ‘চীন বর্ষ’ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

রাশিয়ার উদ্বৃত্ত বিদ্যুত শক্তি ব্যবহারের অধিকার চাইছে চীন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে শীতল সম্পর্কের ঘাটতি মোচনে চীনের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী রাশিয়া। ফলে পারস্পরিক সম্পর্কোন্নয়নে উভয় দেশের পক্ষ থেকেই তাগিদ রয়েছে।

গত বছরের মার্চে ভ­াদিমির পুতিনের বেইজিং সফরকালে দুই দেশের মধ্যে বিদ্যুত চুক্তি স্বাক্ষরিত হয়।