২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক সফরে বাগদাদে জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব বান কি মুন আকস্মিক সফরে বৃহস্পতিবার ইরাক এসেছেন। দায়িত্ব নেওয়ার পর এটাই দেশটিতে তারা প্রথম সফর।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 05:26 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

জাতিসংঘ মহাসচিবের বাগদাদ পৌঁছনোর খবর প্রথম জানায় ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন। তারা বলেছে, সফরকালে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠক করবেন তিনি। বাগদাদের সুরক্ষিত গ্রিনজোনে ওই বৈঠক হবে বলে টেলিভিশনের খবরে বলা হয়।

ইরাক পুনর্গঠনে গত সপ্তাহে পাঁচ বছরের মহাপরিকল্পনা উত্থাপন করেন বান কি মুন।

এ বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার পর তিনি শিগগিরই সফরে যাওয়ার কথা বলেছিলেন।