আফগানিস্তানে ন্যাটো অভিযানে ৩৮ তালেবান নিহত
আফগানিস্তানে ন্যাটোবাহিনীর অভিযানে বৃহস্পতিবার ৩৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন এ তথ্য।
পুলিশ প্রধান হাবিবুল্লাহ জানান, দেশের দক্ষিণাঞ্চলে দুইটি পৃথক অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, হেলমান্দ প্রদেশের গিরিস্ক জেলার দুইটি তালেবান আস্তানায় অভিযান চালানো হয়। এতে এক স্থানে ১১ জন এবং অপরস্থানে ২৭ জন তালেবান যোদ্ধা প্রাণ হারান।
অভিযানে ন্যাটো বাহিনীর পক্ষে কেউ হতাহত হয়নি বলে দাবি করে ওই পুলিশ কর্মকর্তা।
তবে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার জন্য ন্যাটো কিংবা তালেবান মুখপাত্রদের সঙ্গে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
