উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা ফলপ্রসূ, জানালেন মার্কিন কর্মকর্তা
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা ‘যথেষ্ট ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল। দুই দেশের কর্মকর্তাদের ঐতিহাসিক বৈঠক শেষে মঙ্গলবার এ কথা জানান তিনি।
কূটনৈতিক সম্পর্কন্নোয়নে সোমবার নিউইয়র্কে শুরু হয় এই বৈঠক। দ্বিপাক্ষিক বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে একমত হন ক্রিস্টোফার হিল এবং উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম কাই ওয়ান।
ক্রিস্টোফার হিল বলেন, “খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। অনেক বিষয়ই স্থান পেয়েছে আলোচনায়। আমার মনে হচ্ছে, আমরা ঠিক পথেই এগুচ্ছি। লক্ষ্যে পৌঁছাতে আমরা একসঙ্গে কাজ করার ব্যাপারেও সম্মত হয়েছি আমরা।”
অন্যদিকে, কিম এই আলোচনাকে ‘গঠনমূলক’ এবং ‘আন্তরিক’ বলে মন্তব্য করেছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানায়।
দুটি দেশের মধ্যে রাজনৈতিক ও আইনগত সম্পর্ক স্বাভাবিক করতে পঞ্চাশ বছরেরও বেশি সময় পর আলোচনার টেবিলে বসলো যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া।
১৩ ফেব্র“য়ারি বেইজিংয়ে ছয় জাতি সংলাপের গৃহিত চুক্তি অনুযায়ী দেশ দুটি নিজেদের ভেতরের অচলাবস্থা কাটাতে আলোচনায় বসলো।
১৯৫০ এর দশকে কোরিয়া যুদ্ধের পর থেকেই দেশ দুুটির মধ্যে পারস্পরিক সম্পর্কে চিড় ধরতে শুরু করে।
