বোমা হামলার হুমকিতে ভেনেজুয়েলায় বিমানবন্দর অচল
বোমা হামলার হুমকিতে ক্যারিবীয় পর্যটন দ্বীপ মার্গারিটা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভেনেজুয়েলা। মঙ্গলবার সেদেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দুদিন আগেও ওই বিমানবন্দরে আরেকটি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
কর্মকর্তারা জানান, মার্টিনেয়ার কোম্পানির একটি উড়োজাহাজে বোমা আছে বলে হুমকি দিয়ে যাত্রীদের ২০ মিনিটের মধ্যে নেমে যেতে বলা হয়। এরপর নেদারল্যান্ড ছেড়ে আসা বোয়িং ৭৬৭ বিমানটি ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে অবতরণ করে। যাত্রীরা নেমে যাবার পর বিমানটিতে কোনো বোমা আছে কি না তা পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে দুইদিনে দ্বিতীয়বারের মত এমন হুমকি দেওয়া হল। দক্ষিণ আমেরিকার পর্যটন শিল্পকে ধ্বংসের জন্য এটি করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
মার্টিনেয়ার বিমানের মুখপাত্র এরিক ভ্যান ডোয়েসিলার বলেন, “বিমানটি আকাশে থাকা অবস্থায়ই বোমা হামলার হুমকি দিয়ে ২০ মিনিটের মধ্যে যাত্রীদের নেমে যেতে বলা হয়।”
তবে কারা এ হুমকি দিয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
সান্তিয়াগো মেরিনো নামে ওই বিমানবন্দরের পরিচালক ম্যানুয়েল মিলান বলেন, “এ দ্বীপটি নিয়ে নেতিবাচক প্রচারণা চলছে।”
এ হুমকিকে তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলেও অভিহিত করেন।
