ইরাকে কারাগারে হানা দিয়ে ১৪০ বন্দিকে ছাড়িয়ে নিয়েছে আল কায়দা
ইরাকে কারাগারে হানা দিয়ে ১৪০ বন্দিকে ছাড়িয়ে নিয়েছে আল কায়দা সংশি¬ষ্ট একটি গ্র“প। উত্তরাঞ্চলীয় শহর মসুলে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
ইরাকি কর্মকর্তারা জানান, আল কায়দা সংশি¬ষ্ট ইসলামি স্টেটের ৩ শ’ যোদ্ধা হামলা চালায় মসুলের বাদুশ কারাগারে। প্রাদেশিক সরকারের কর্মকর্তা হিশাম আল হামদানি জানান, হামলায় নেতৃত্ব দেন গ্র“পটির নেতা আবু ওমর আল বাগদাদি।
পুলিশ জানিয়েছে, যাদের ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাদের বেশিরভাই জঙ্গি।
তবে ওই সময় কারারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ইরাক যুদ্ধের পর এবারই কোনো কারাগারে এত বড় ধরনের হামলা চালানো হল।
২০০৬ সালের অক্টোবরে আল কায়েদার ইরাকের সদস্য এবং সুন্নি জঙ্গিরা ইসলামি স্টেট গ্র“পটি গড়ে তোলে।
একই কারাগার থেকে ২০০৬ সালের ডিসেম্বর মাসে পালিয়ে যান সাদ্দামের ভাইপো আয়হাম সাবাই।
