২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ভূমিকম্প, ৩৫ জন আহত

ইরানের পশ্চিমাঞ্চলে বুধবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এতে ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 01:29 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, লোরেস্তান প্রদেশের দরুদ জেলার ভূকম্পন আঘাত হানে। শহরের গভর্নর নাসরুল্লাহ জানান, ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। আতঙ্কগ্রস্ত লোকজন ছুটোছুটি বিভিন্ন দালান থেকে বেরিয়ে আসার সময় কয়েকজন আহত হয়।

তবে বেশিরভাগই সামান্য আহত হন বলে জানান নাসরুল্লাহ।

ইরনা জানায়, ভূমিকম্পে ঘর বাড়ি হারানো লোকজন এখন তাঁবু বানিয়ে সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন।