২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ আণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে উপসাগরীয় আরব দেশগুলো

নিজেদের যৌথ বেসামরিক আণবিক কর্মসূচি নিয়ে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসছে উপসাগরীয় আরব দেশগুলো। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

যৌথ বেসামরিক আণবিক শক্তি উৎপাদনের বাস্তবতা যাচাইয়ের ব্যাপারে গত ডিসেম্বরে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ছয়টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একমত হন। ওই কর্মসূচি নিয়ে আলোচনা করতে তারা সোমবারের সভায় মিলিত হচ্ছেন। জিসিসির সদস্য দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমান।

এ প্রসঙ্গে জিসিসির মহাসচিব আব্দুল - রাহমান আল - আত্তিয়াহ জানান, জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতার বিষয়টি তিনি সভাকে জানাবেন। তিনি বলেন, “তাদের বিশেষজ্ঞরা আমাদের সাহায্য করতে রাজি হয়েছেন।” দুই পক্ষের বিশেষজ্ঞদের মধ্যে বৈঠক প্রশ্নেও তারা একমত হয়েছেন বলে তিনি জানান।

রিয়াদে সভার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের মহাসচিব বলেন, “আমরা অবকাঠামো, শর্ত এবং সম্ভাব্যতা যাচাইয়ে প্রয়োজনীয় সব বিষয়ে আলোচনা করবো।”

মহাসচিব আরও বলেন, “আমাদের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমার মধ্যেই থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ কারণেই আমরা আইএইএর কাছে গিয়েছি।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে উপসাগরীয় আরব দেশগুলো এ কর্মসূচি নিচ্ছে এমন ধারণার কথা অবশ্য বাতিল করে দিয়েছে উপসাগরীয় দেশগুলো। তারা বলছে, তাদের কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ পরমাণু শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা হবে। এর সঙ্গে ইরানের আণবিক কার্যক্রমের কোন সম্পৃক্ততা নেই।

মহাসচিব আল - আত্তিয়াহ বলেন, “আমরা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন বিরোধী এবং আমরা মনে করি আলোচনার মাধ্যমে এ সঙ্কট সমাধান করা সম্ভব। আমরা ইরানকে আন্তর্জাতিক মহলের সঙ্গে সহযোগিতার ব্যাপারে উৎসাহিত করছি।”