২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ আদালতে কসোভোর সাবেক প্রধানমন্ত্রীর বিচার শুরু

যুদ্ধাপরাধের অভিযোগে জাতিসংঘ আদালতে সোমবার কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামুশ হারাদিনাজের বিচার শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

১৯৮৮ - ৯৯ সালে সার্বিয়া বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গেরিলা নেতা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। কসোভো লিবারেশন আর্মি (কেএলএ) এবং ‘ব¬্যাক ইগলস’ নামে বিশেষ একটি ইউনিট যারা ঘরবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি তাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৫ সালের মার্চ মাসে হারাদিনাজ আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু তাকে নতুন করে আবেদন করতে বলা হলে গত বৃহস্পতিবার হেগের আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তবে কেএলএর সাবেক এ আঞ্চলিক কমান্ডারের অধীনস্ত বাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ওই বছরই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন হারাদিনাজ। একইসঙ্গে তার বিরুদ্ধে সার্ব ও রোমা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেওয়ার এবং আলবেনিয়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও রোমার বেসামরিক জনগণের ওপর হামলার অভিযোগ ওঠে।

‘ব¬্যাক ইগলস’র কমান্ডার ইদ্রিজ বালাজ এবং হারাদিনাজের চাচারও বিচার করা হবে একইসঙ্গে। অবশ্য তারাও নিজেদের নির্দোষ দাবি করেছেন।