বেসামরিক আফগান নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন কারজাই
মার্কিন সেনাদের গুলিতে রোববার ১০ বেসামরিক আফগান নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
কারজাইয়ের প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
কারজাই এ ঘটনা তদন্তের নির্দেশ দিলেও এর আগে এমন ঘটনার ক্ষেত্রে ন্যাটো এবং আফগান বাহিনী যেসব তদন্ত করেছে তার ফলাফলে শুধুই এটিই নিশ্চিত করা হয় যে নিহতদের সবাই বেসামরিক ব্যক্তি। এর বেশি কিছু কোনো তদন্তেই জানা যায়নি।
এর আগে রোববার মার্কিন সেনাবাহিনী জানায়, পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে তালেবানরা আত্মঘাতী বোমা হামলা চালালো ও গুলিবর্ষণ শুরু করার পর নিজেদের রক্ষার জন্য সেনারা পাল্টা গুলি করলে ১৬ বেসামরিক ব্যক্তি নিহত হন।
তবে এ হামলা সম্পর্কে সেনাবাহিনীর দেওয়া বক্তব্যের ব্যাপারে প্রাদেশিক বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত ২০০১ সালে তালেবানদের উচ্ছেদের পর তারা হুমকি দেয় যে আগামী দিনগুলোতে বড় ধরনের হামলা চালানো হবে। গত বছর ৪,০০০ এরও বেশি মানুষ মারা যান, যার চার ভাগেরও এক ভাগ হল বেসামরিক ব্যক্তি। এদের বেশিরভাগই বিদেশী সেনাদের বিমান হামলায় মারা গেছেন।
