২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পত্রিকা সম্পাদককে গুলি করে হত্যা

ইরাকে এক পত্রিকা সম্পাদককে রোববার গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পশ্চিম বাগদাদে নিজের বাসার সামনেই তাকে হত্যা করা হয়। নিহত মোহন আল দাহের ছিলেন দৈনিক আল মাশরিকের প্রধান সম্পাদক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 05:28 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, নিজ কার্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই সশস্ত্র সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। প্রথমে তাকে অপহরণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। তাতে ব্যর্থ হয়ে তাকে গুলি করে মেরে রেখে যায়। 

প্রতিবেশীরা জানান, পঞ্চাশ বছর বয়সী দাহের বিবাহিত এবং চার ছেলে-মেয়ের বাবা। 

গত সপ্তাহে বাগদাদ থেকে উদ্ধার করা হয় ‘আল-সাফির’ দৈনিকের প্রধান সম্পাদক জামাল আল জুবেইদির লাশ। মধ্য বাগদাদ থেকে ২৪ ফেব্র“য়ারি তাকে অপহরণ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট’ এর হিসাব অনুযায়ী ২০০৬ সালে ইরাকে ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন।