ঐকমত্যের সরকারের মন্ত্রীদের নাম জমা দিয়েছে হামাস
ফিলিস্তিনে গঠিতব্য ঐকমত্যের সরকারের মন্ত্রী পদে দলের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছে হামাস। শনিবার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার কাছে নামগুলো জমা দেওয়া হয়। রোববার এ নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসবেন হান
কয়েক মাসের সংঘাত, সহিংসতার পর ফেব্র“য়ারিতে মক্কা বৈঠকে ঐকমত্যের সরকার গঠনে সম্মত হয় বিবদমান হামাস ও ফাতাহ গ্র“প। চুক্তি অনুযায়ী সরকার গঠনে এখন কাজ চলছে।
মন্ত্রী হিসেবে কার কার নাম হামাস জমা দিয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে দলের একটি সূত্র জানায়, তালিকায় গাজার কোনো সাবেক মন্ত্রী কিংবা সংসদ সদস্যের নাম নেই।
সরকার গঠন প্রশ্নে রোববার বৈঠকে বসবেন মাহমুদ আব্বাস ও ইসমাইল হানিয়া। তবে হামাসের ওই সূত্রটি জানায়, রোববার সম্ভবত কোনো ঘোষণা আসছে না। কারণ, স্বরাষ্ট্র ও উপ প্রধানমন্ত্রী কোন পক্ষ থেকে হবেন, তা নিয়ে দুই গ্র“পের বিবাদের সুরাহা এখনও হয়নি।
এদিকে ফাতাহ নেতা ও মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠজন আজম আল আহমদ জানিয়েছেন, তার দলের মন্ত্রীদের নামের তালিকা রোববারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। চলতি সপ্তাহের শেষ নাগাদ মন্ত্রিপরিষদ ঘোষণার ব্যাপারেও আশাবাদী তিনি।
