২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাবাহিনীর প্রধান অপসারিত

মার্কিন পররাষ্ট্রমী রবার্ট গেটস সেদেশের সেনা প্রধান ফ্রান্সিস হার্ভেকে অপসারণ করেছেন। সেনাবাহিনীর প্রধান হাসপাতালে নিুমানের সেবা নিয়ে ব্যাপক বিক্ষোভের পর গেটসের অনুরোধে হার্ভে তার পদত্যাগপত্র পেশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 01:00 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

গেটস তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান।  

ওয়াশিংটনে অবস্থিত সেনাবাহিনীর প্রধান হাসপাতাল ‘ওয়াল্টার রিড আর্মি মেডিকেল সেন্টার’ এ ইরাক ওআফগানিস্তান যুদ্ধফেরত সেনাদের নিুমানের সেবা নিয়ে ব্যাপক দ্বিতীয় সপ্তাহের মতো জনবিক্ষোভ চলছে। সেনাবাহিনীর নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর পরিস্থিতি সামাল দিতে গেটস শুক্রবার হার্ভেকে অপসারণ করেন।

প্রেসিডেন্ট বুশ ওয়াল্টার রিড আর্মি মেডিকেল সেন্টারসহ সেনাবাহিনীর সবকটি হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণের আদেশ দেওয়ার দিনই এবং হাসপাতালটির প্রধান মেজর জেনারেল জর্জ ওয়েটম্যানকে অপসারণ করার একদিন পরেই ঘটনাটি ঘটল।

এ হাসপাতালের সেবার মান নিয়ে দ্বিতীয় সপ্তাহেও বিতর্ক অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে গেটস বলেন, তিনি ধারণা করছেন এটি আসলে নেতৃত্বের সমস্যা।

গেটস বলেন, “আমি খুবই হতাশ হয়েছি যে সেনাবাহিনীর কিছু সদস্য এ বিষয়টির গুরুত্বই উপলব্ধি করতে পারছেন না। এদের কেউ কেউ খুবই আত্মরক্ষামূলক আচরণ করেছেন এবং ওই সমস্যার গভীরে প্রবেশ করতে পারেননি।”

গেটস বলেন, হার্ভে পদত্যাগ করতে রাজি আছেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, গেটসই তাকে পদত্যাগ করতে বলেছেন।

এদিকে দি ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে হার্ভে এ ঘটনার দায়ভার স্বীকার করে বলেন, “আমরা সেনাদের সম্মান দিতে পারিনি। আমি হচ্ছি সেনাবাহিনীর প্রধান। আমি কি বলতে পারি?”

গতমাসে দি ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে এ হাসপাতালটির সমস্যা তুলে ধরা হয়। এতে বলা হয় যুদ্ধফেরত অসুস্থ সেনারা ইদুঁর, তেলাপোকার সঙ্গে বাস করছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির কারণে বিপদে পড়েন প্রেসিডেন্ট বুশ এবং প্রতিরক্ষা কর্মকর্তারা। কেননা, যুদ্ধফেরত সেনাদের দেখতে তারা প্রায়ই হাসপাতালটিতে যান।

এদিকে শুক্রবার রেকর্ড করা শনিবারে প্রচারিতব্য সাপ্তাহিক রেডিও ভাষণে বুশ বলেন, “এটি আমার জন্য, আমাদের দেশের জন্য অগ্রহণযোগ্য এবং এ অবস্থা অব্যাহত থাকতে পারে না।”

এদিকে প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষণ ও সরকারি সংস্কার কমিটি ওয়েটম্যানের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে সোমবার।