মুলতানে বিচারককে লক্ষ করে বোমা হামলা, দুই পুলিশ নিহত
পাকিস্তানের মুলতানে বোমা হামলায় দুই পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বিচারকসহ নয় জন। শুক্রবার শহরের একটি ফ্লাইওভারের পাশে ওই হামলা হয়। (আরও তথ্যসহ)
পুলিশের এআইজি মির্জা মোহাম্মদ আলী জানান, বিচারক মোহাম্মদ বশির ভাট্টির গাড়ি লক্ষ করেই ওই হামলা চালানো হয়। তার গাড়ির পাশে একটি সাইকেলে পেতে রাখা হয় বোমাটি। ”
বশির ভাট্টি সন্ত্রাস দমন বিশেষ আদালতের বিচারক।
বিস্ফোরণে আহতদের মধ্যে সাতজনই পুলিশ সদস্য বলে জানান মোহাম্মদ আলী। বাকিরা পথচারী। তার ধারণা, এ হামলার পেছনে মুসলিম জঙ্গিরা জড়িত।
গত ১৮ ফেব্র“য়ারি কোয়েটায় একটি আদালতে বোমা হামলায় বিচারক ও আইনজীবীসহ ১৬ জন নিহত হন।
