চীন - ভারত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের দায়ভার নিতে রাজি নয়: গ্র“প ৭৭ প্রধান
চীন ও ভারতের মতো সম্ভাবনাময় দেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলো জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণের দায়ভার নিজেদের কাঁধে নিতে রাজি নয়, বলেছেন উন্নয়নশীল দেশের ফোরাম ‘গ্র“প ৭৭’র প্রধান। রোমে গ্র“প ৭৭ ভুক্ত দেশগুলোর কূটনীতিবিদদের দুদিনের সম্মেলন শেষে মঙ্গলবার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি এবং ওই গ্র“পের প্রধান মুনির আকরাম একথা বলেন।
উন্নয়নশীল দেশগুলো বিশ্ব উষ্ণায়ন রোধে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের নির্ধারিত মাত্রা মেনে চলবে- ইউরোপ ও উত্তর আমেরিকার উন্নত দেশগুলোর এই প্রত্যাশার জবাবে একথা বলেন তিনি।
কিয়োতো চুক্তি অনুযায়ী ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সীমিত করার পরিকল্পনা থাকলেও গ্র“প ৭৭ ভুক্ত দেশগুলো এর বিরোধিতা করছে। এদিকে, শুধু শিল্পোন্নত দেশগুলোর ওপর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বন্ধে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয়েছে- এই অভিযোগ তুলে ১৯৯৭ সাল থেকে কিয়োতো চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত আছে যুক্তরাষ্ট্র।
মুনির আকরাম বলেন, “পরিবেশগত ও জলবায়ু পরিবর্তনগত ভারসাম্যহীনতার এবং বিশ্ব উষ্ণায়নের দায়ভার ঐতিহাসিকভাবেই শিল্পোন্নত দেশগুলোর। চীন, ভারত ও উন্নয়নশীল অন্য দেশগুলো কার্বন নিঃসরণে এসব দেশের পেছনে রয়েছে। তবে এটা ঠিক, এসব দেশে কার্বন নিঃসরণ ইদানিং আগের চেয়ে বেড়েছে।”
“আসলে আমার মনে হয় জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের দায়ভার অনুন্নত দেশগুলোর ওপর চাপাতে চাইছে শিল্পোন্নত দেশগুলো। তবে তাদের উদ্দেশ্য সহজেই অনুমেয়।”
উন্নয়নশীল দেশগুলো বিশ্ব উষ্ণায়নে সামান্য ভূমিকা রাখলেও কার্বন নিঃসরণ সীমিত করলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এদের অর্থনৈতিক অবকাঠামো।
এই প্রসঙ্গে আকরাম আরও বলেন, বিশ্ব উষ্ণায়ন রোধের নামে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সীমিত করতে উন্নয়নশীল দেশগুলোর প্রতি চাপ সৃষ্টি করা হলে তাকে ভালো চোখে দেখা হবে না।
