২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমায় ১০ জন নিহত

বাগদাদে গাড়িবোমা হামলায় বুধবার কমপক্ষে ১০ জন নিহত ও অপর সাত জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

পুলিশ জানায়, দক্ষিণ বাগদাদের বাণিজ্যিক এলাকা বায়ায় একটি কাঁচা বাজারের সামনে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী ও ইরাকি সেনাদের ব্যাপক অভিযান সত্ত্বেও গাড়িবোমা হামলা থেমে নেই। তবে মার্কিন সেনা কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি য়িন্ত্রণে আসতে কিছুটা সময় লাগবে।