জেনিনে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা
পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের গুলিতে বুধবার তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ খবর জানিয়েছে হাসপাতাল সূত্র। নিহতদের দুই জন গেরিলা গ্র“পের সদস্য।
জেনিন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু গালি রয়টার্সকে জানান, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চালানোর সময় ওই হত্যাকাণ্ড ঘটে। নিহতদের দুই জন ইসলামি জিহাদ গ্র“পের সদস্য। অপর জন এক ট্যাক্সিচালক।
প্রত্যক্ষদর্শী এক ফিলিস্তিনি জানান, ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে প্রথমে দুই গেরিলাকে হত্যা করে। ওই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ট্যাক্সিচালক। পরে তাকেও হত্যা করা হয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।ফিলিস্তিুন নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, নাবলুস থেকে সেনা প্রত্যাহারের পরদিন বুধবার থেকেই পুনরায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
