২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাব ও উত্তরখণ্ড রাজ্য কংগ্রেসের হাতছাড়া

শেষ পর্যন্ত পাঞ্জাব ও উত্তরখণ্ড হাতছাড়া হয়েছে কংগ্রেসের। মঙ্গলবার শেষ পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে, তাতেই নিশ্চিত হয়ে যায় কেন্দ্রের শাসক দলের পরাজয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 01:57 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তবে মনিপুরে ছোট ছোট দলের সমর্থন নিয়ে সরকার গঠনের আশা এখন জিইয়ে রয়েছে।

এনডিটিভির তথ্য অনুসারে, পাঞ্জাব বিধান সভার ১১৭টি আসনের মধ্যে বিজেপি ও তাদের মিত্র শিরোমনি আকালি দল পেয়েছে ৬৮টি, আর কংগ্রেস পেয়েছে ৪৩টি আসন।

এদিকে উত্তরখন্ডের মোট ৭০টি আসনের মধ্যে বিজেপি ৩৫টি আসনে বিজয়ী হয়ে কংগ্রেস থেকে এগিয়ে রয়েছে বিজেপি।

বিশ্লেষকরা বলছেন, ২০০৪ এর নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বিধানসভার নির্বাচনে এ দুটো রাজ্যে দলটির জয় বড় ধরনের ঘটনা। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই জনগণ কংগ্রেস থেকে মুখ ফিরিয়েছে বলে মনে করছেন তারা। 

এ প্রসঙ্গে কুলদীপ নায়ার বলেন, “ বিজেপি আবারো জোরেসোরে ক্ষমতায় ফিরে আসার আভাস দিল।”