বোফর্স কেলেঙ্কারী নিয়ে ভারতীয় পার্লামেন্টে তোলপাড়
বোফর্স অস্ত্র কেলেঙ্কারীর অন্যতম অভিযুক্ত ব্যক্তি ওত্তাভিও কোয়াত্রোচ্চিকে ভারতের কাছে হস্তান্তরের বিষযটি এড়িয়ে যাচ্ছে ক্ষমতাসীন কংগ্রেস দল- সোমবার পার্লামেন্টে এই অভিযোগ তুলে দিনের কার্যসূচি বিঘিœত করেেেছ বিরোধী দল।
বিরোধী দল অভিযোগ তোলে- সম্প্রতি আর্জেন্টিনায় বিমানবন্দরে ধরা পড়া কোয়াত্রোচ্চিকে ভারতে হস্তান্তরের বিষয়টি নিয়ে গড়িমসি করছে কংগ্রেস। কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে এ সময় কোয়াত্রোচ্চির বন্ধু বলেও সমালোচনা করেন তারা।
ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানার আওতায় বোফর্স অস্ত্র কেলেঙ্কারীর সঙ্গে জড়িত কোয়াত্রোচ্চিকে ৬ ফেব্রুয়ারি আর্জেন্টিনার ওই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে গ্রেপ্তারের খবর প্রায় দুই সপ্তাহ গোপন রাখা হয়। গত কয়েক বছর ধরে ভারত বিচারের জন্য তাকে খুঁজছে।
বিরোধী দল বলছে, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে খবরটি গোপন রেখেছে যাতে কোয়াত্রোচ্চিকে হস্তান্তরের একমাসের সময়সীমা পার হয়ে যায়।
তাদের ভাষ্য হচ্ছে, “সোনিয়া গান্ধী চোর। কংগ্রেস চোর।”
বিরোধী দল পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ করে দিতেও বাধ্য করে।
অভিযুক্ত কোয়াত্রোচ্চি সুইডিশ অস্ত্র বিক্রেতা কোম্পানি বোফর্সের সঙ্গে ভারত সরকারের অস্ত্র কেনাবেচায় মধ্যস্থতাকারী হিসেবে সত্তর লাখ মার্কিন ডলার ঘুষ নেন বলে অভিযোগ আছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনতে ১২০ কোটি ডলারের ওই চুক্তিটি করা হয়েছিল।
বোফর্স কেলেঙ্কারীর সঙ্গে সে সময় জড়িয়ে গিয়েছিল ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম।
এর পরিণতিতে ১৯৮৯ সালে রাজীবের সরকারের পতন হয়। তবে ১৯৯১ সালে তার হত্যাকা-ের পর ২০০৪ সালে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে।
কোয়াাত্রোচ্চি ১৯৯০ সালে ভারত ছাড়েন এবং প্রথমে মালয়েশিয়া ও পরে ইউরোপে চলে যান। একবার তিনি মালয়েশিয়ায় ধরা পড়লেও তাকে ভারতে পাঠান সংক্রান্ত ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একটি আবেদন মালয়েশীয় আদালত খারিজ করে দিয়েছিল।
