২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্টের আকস্মিক সফর

আকস্মিক সফরে সোমবার পাকিস্তান এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। আফগানিস্তানে আবারেও শুরু হওয়া সহিংসতা এবং আল কায়েদার তৎপরতা রুখতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে চাপের মুখে রাখাই তার এই ঝটিকা সফরের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 02:50 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

চেনি মুশাররফের সঙ্গে ইসলামাবাদে তার বাসভবনে সাক্ষাত করেছেন বলে তার সফরসঙ্গী সাংবাদিকদের জানান।

এদিকে সোমবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পাকিস্তানে আল কায়েদার সহযোগীদের খুঁজে বের করতে জোর অভিযান না চালালে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস দেশটিকে অর্থ ও অন্যান্য সাহায্য বন্ধ করে দিতে পারে- এ সংক্রান্ত একটি কঠোর বার্তা মুশারফফকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।  

আফগানিস্তানে তালেবানদের দমনে সেদেশে আরও তিন হাজার ২০০ মার্কিন সেনা পাঠানো হচ্ছে। ২০০১ সালে তালেবান সরকারকে উৎখাতের পরও ন্যাটো বাহিনীর সঙ্গে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা।