২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদের কলেজে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০

বাগদাদে একটি কলেজে রোববার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। নিহতদের অধিকাংশই ওই কলেজের শিক্ষার্থী বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

পুলিশ জানায়, বাগদাদের ইকনমি ও অ্যাডমিনিস্ট্রেশন কলেজের অভ্যর্থনা কেন্দ্রে ওই হামলাকারীকে প্রহরীরা আটক করার পরও সে নিজের শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।     

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিহতের সংখ্যা ৪০ বললেও আরেক কর্মকর্তা বলেন এ সংখ্যা ২২।

কলেজের এক অধ্যাপক জানান, সকালের ক্লাস শেষে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসার সময় আত্মঘাতী ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া চূর্ণবির্চূণ কাঁচের আঘাতে অনেক পরীক্ষার্থী আহত হন।

নামপ্রকাশে অনচ্ছিুক ওই অধ্যাপক জানান, বিস্ফোরণের পর কলেজ প্রাঙ্গণে মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়।

এ হামলা এমন এক সময় হল যার একদিন আগে প্রধানমন্ত্রী নুরি আল মালিকি রাজধানীতে নিরাপত্তা রক্ষায় যৌথবাহিনীর সেনাদের সাফল্যের প্রশংসা করেন।