২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ২ শিশু নিহতের কথা স্বীকার করেছে মার্কিনিরা

বাগদাদে টাইগ্রিস নদীর তীরে ইরাকি গেরিলাদের সঙ্গে শুক্রবারের লড়াইয়ে দুই শিশু নিহত ও অপর এক শিশুর আহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন সেনা কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 05:05 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ শনিবার জানায়, “জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং অপর এক শিশু পরে হাসপাতালে মারা যায়।” তবে কীভাবে ওই শিশুরা এ হত্যাকা-ের শিকার হল সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন সেনা মুখপাত্র বলেন, “আমরা তদন্ত করে দেখছি কীভাবে ঘটনাটি ঘটল।”

এর আগে শুক্রবারের আরেক বিবৃতিতে মার্কিন সেনা কর্মকর্তারা জানান, বুধবারের এক ঘটনায় রামাল্লায় দুই শিশুসহ কয়েকজন বেসামরিক ইরাকি নিহত হয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন তারা।

ইরাকে চলমান সহিংসতার শিকার হয়ে বিপুল সংখ্যক শিশু ও নারী হতাহত হচ্ছেন বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে মানবাধিকার গ্রুপগুলো। কিন্তু মার্কিন - ইরাক যৌথবাহিনীসহ ইরাকি গেরিলা গ্রুপগুলো এ ব্যাপারে নির্বিকার।

মার্কিন যৌথবাহিনীর সঙ্গে গেরিলাদের লড়াইয়ে কিংবা বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলাসহ বিচ্চিন্ন সহিংসতায় ইরাকে প্রতিদিন গড়ে একশ মানুষ মারা যান বলে বলা হয়েছে জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে।