পরমাণু কর্মসূচি নিয়ে কোনো দুর্বলতা দেখাবে না ইরান
ইরান পরমাণু কর্মসূচি নিয়ে কোনো দুর্বলতা দেখানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন সেদেশের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
শুক্রবার উত্তর ইরানে এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।
ইরানের আইএসএনএ বার্তা সংস্থা আহমাদিনেজাদকে উদ্ধৃত করে জানায়, “শত্র“র সামনে যদি আমরা দুর্বলতা দেখাই তবে তবে তাদের দাবি আরও বাড়বে। কিন্তু আমরা যদি তাদের বিরুদ্ধে অবস্থান নেই তবে আমাদের প্রতিরোধের মুখে তারা নিজেদের দাবি প্রত্যাহার করবে।”
“শত্র“রা এত মরিয়া হয়ে উঠেছে যে তারা আমাদের নিয়মমাফিক পরমাণু কর্মসূচি চালাতে দিতেও বাধা দিচ্ছে। অথচ তারা নিজেরাই এসব নিয়মকানুন মেনে চলে না এবং আমি নিশ্চিত যে তারা এগুলো কখনও মানবেও না।”
আহমাদিনেজাদ এর আগেও বলেছিলেন, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে বারবার বলা সত্ত্বেও পশ্চিমা বিশ্ব তাদের দাবি বাড়িয়েই চলেছে।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের বেঁধে দেওয়া সময়সীমা বুধবার শেষ হয়েছে। বৃহস্পতিবার আইএইএ এ সংক্রান্ত একটি প্রতিবেদনও পেশ করেছে যেখানে ইরানের অনমনীয় অবস্থানের কথা আবারও মনে করিয়ে দিয়েছে তারা।
বছর কয়েক আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এক চুক্তিতে সম্মত হয়েছিল ইরান। ২০০৫ সালে অবশ্য তা ভেঙ্গে যায়। তারপর থেকে ক্রমাগত চাপের মুখেও পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে ইরান। এ জন্য গত বছরের শেষ দিকে দেশটির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে জাতিসংঘ।
