যুক্তরাষ্ট্র যাবেন উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ক প্রধান
ছয়জাতি সংলাপে সম্প্রতি সম্পাদিত চুক্তি কার্যকরে ফলপ্রসূ পরিকল্পনা ও আলোচনার লক্ষ্যে মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ক প্রধান প্রতিনিধি কিম কিয়া গুয়ান।
শুক্রবার এ খবর জানায় দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহ্যাপ।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী ক্রিস্টোফার হিলের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন।
এর ফলে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে দেশ দুটি- মনে করছেন অনেকে।
এ মাসের শুরুতে চীনের রাজধানী বেইজিঙে ছয় জাতি সংলাপে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে একটি মতৈক্যে পৌঁছায় অন্য পাঁচটি দেশ- যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া। সে সময় সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রধান পরমাণু স্থাপনা বন্ধসহ প্লুটোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিতের পরিবর্তে উত্তর কোরিয়াকে ৫০ হাজার টন জ্বালানি তেল সরবরাহ বা সমমূল্যের আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্র“তি দেয় দাতা দেশগুলো।
