২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতফ- ৬ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

হাতফ - ৬ নামে আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার দেশটির সেনা কর্মকর্তারা এ কথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 12:10 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি পরমাণু বোমা বহনে সক্ষম। এর পাল্লা দুই হাজার কিলোমিটার।

নতুন এ ক্ষেপণাস্ত্রটির অপর নাম শাহীন- ২। এটি নির্ভুলভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম বলে ওই কর্মকর্তা জানান।