২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোষ থেকে দাঁতের জন্ম দিয়েছেন জাপানি বিজ্ঞানীরা

জাপানি বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা কোষ থেকে স্বাভাবিক দাঁতের মতো দেখতে দাঁতের জন্ম দিতে সক্ষম। রবিবার গবেষণাগারে তারা এরকম দাঁত তৈরি করেছেন এবং তা সফলভাবে ইঁদুরের মুখে জুড়ে দিয়েছেন বলে ন্যাচারাল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 04:06 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এ জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন স্টেম সেলের চেয়েও পুরোনো আদি কোষ। সেটিকে প্রবেশ করিয়ে দেওয়া হয় কোলাজেনের একটি কাঠামোর ভেতর। কিছুদিন পরে এটি একটি দাঁতের আকৃতি পায়। একটি দাঁতে যেসব উপাদান থাকা উচিত যেমন ডেনটিন, ডেন্টাল পাল্প, এনামেল, রক্তনালী, পেরিওডেন্টাল লিগামেন্ট সবকিছুসহই বেড়ে উঠে দাঁতটি।

“একটি নির্দিষ্ট কাঠামো পেয়ে যাওয়ার পর দাঁতটিকে যখন ইদুরের মুখে প্রতিস্থাপন করলে সেটি স্বভাবিকভাবেই বেড়ে উঠতে থাকে।” পদ্ধতিটি বর্ণনা করতে গিয়ে জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ সায়েন্স এর বিজ্ঞানী তাকাশি সুজি এবং তার সহকর্মীরা একথা জানান।

তারা বলেন, নির্দিষ্ট কিছু কোষ থেকে থেকে যে একটা অঙ্গই তৈরি করে ফেলা সম্ভব সেটা তাদের পরীক্ষা থেকে প্রতীয়মান হয়েছে। এই রিজেনারেটিভ থেরাপিই ভবিষ্যতে বয়সের কারণে বা আঘাত পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত অঙ্গ প্রতিস্থাপনে কাজে লাগবে বলে আশা করছেন তারা।