২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত পূরণ না হলে ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক নয়:বুশ-ওলমার্ট

আন্তর্জাতিক শর্ত পূরণে ব্যর্থ হলে ফিলিস্তিনের ঐক্য সরকারকে কোনোরূপ সহযোগিতা না করতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 12:10 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

দুই নেতার মধ্যে টেলিফোন সংলাপে এ সমঝোতা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন। ইসরায়েলি টেলিভিশনের এক সংবাদকে নিশ্চিত করে ওই কর্মকর্তা বলেন, “প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ কোনো ফিলিস্তিনি ঐক্য সরকারকে স্বীকৃতি দেবো না আমরা। এটাই ইসরায়েল--যুক্তরাষ্ট্রের যৌথ অবস্থান।”

এদিকে শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি’র সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস।

রাইস বলেছেন,“ঐক্য সরকারকে ঘিরে নানা সমস্যা থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিন দুই পক্ষের জন্যই কথা বলার গুরুত্বপূর্ণ সময় এখনই।”

যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া ভাষণে জিপি লিভনি বলেন,“দুঃখজনক হলেও এটা সত্য যে ফিলিস্তিনের নতুন সরকার গঠিত হওয়ার আগের সমঝোতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের শর্তগৃলো পূরণ হয়নি।”

সোমবার প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন রাইস।