আল আকসা মসজিদে খননের প্রতিবাদে কাশ্মীরে বিক্ষোভ, সংঘর্ষ
বিক্ষুব্ধ কাশ্মীরিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় শুক্রবার। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের সেতু নির্মাণের প্রতিবাদে ওই দিন ধর্মঘটের ডাক দিয়েছিল বিদ্রোহী গ্র“পগুলো।
ধর্মঘটের সমর্থনে শ্রীনগরের রাস্তায় নেমে আসে শত শত লোক। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তিন পুলিশ আহত হয়।
ধর্মঘটে শহরের অধিকাংশ দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তায় গাড়ি চলাচলও তেমন ছিল না।
গত সপ্তাহে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েল সেতু নির্মাণে খনন কাজ শুরু করলে মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দেয়।
