২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আদালতে বোমা হামলা, বিচারকসহ ১৫ জন নিহত

পাকিস্তানের একটি আদালতে আত্মঘাতী হামলা হয়েছে শনিবার। এতে বিচারক ও আইনজীবীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলাটি হয়েছে সে দেশের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে। বিস্ফোরণটি যখন ঘটে, তখন আদালতে বিচার কাজ চলছিল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা রেহমাত নিয়াজি রয়টার্সকে বলেন, “বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে এক বিচারক ও ছয় জন আইনজীবী।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 04:21 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বেলুচিস্তানের প্রাদেশিক পুলিশ প্রধান রোহু খান ব্রোহী জানান, বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।

টিভির ছবিতে দেখা যায়, পুরো এজলাস বিস্ফোরণে উড়ে যায়। হতাহতদের দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আদালত কক্ষে। নিহত এক ব্যক্তির দেহ থেকে ধড় বিচ্ছিন্ন হয়ে ছিল। এ থেকে পুলিশ ধারণা করছে, এটি একটি আত্মঘাতী হামলা।

হামলার দায়িত্ব এখনও কেউই স্বীকার করেনি। বেলুচিস্তানের প্রদেশ সরকারের মুখপাত্র রাজ্জাক বুগতি বলেন, “আমরা প্রাথমিকভাবে স্থানীয় চরমপন্থী গ্র“পকেই সন্দেহ করছি, তবে তালেবানদের জড়িত বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।”

ঘটনার পরপরই পুলিশ ইসলামাবাদসহ পাকিস্তানের বড় বড় শহরে নিরাপত্তা জোরদার করে। এছাড়া বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদের চলাচল সীমিত রাখতে বলা হয়েছে।

তবে কোয়েটা এলাকায় তালেবানদের তৎপরতার অভিযোগ আগে থেকেই ছিল। যদিও পাকিস্তান সরকার তা অস্বীকার করে আসছে।