তিন সপ্তাহের মধ্যে সরকার গঠনের ঘোষণা দিলেন হানিয়া
মক্কা চুক্তি অনুযায়ী তিন সপ্তাহের মধ্যে ঐকমত্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আরব বিশ্বের প্রতি আহ্বানও জানান তিনি।
গাজা, ফেব্র“য়ারি ১৭ (নফহবংি২৪.পড়স/জবঁঃবৎং)-
শুক্রবার গাজায় জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ইসমাইল হানিয়া বলেন, “তিন সপ্তাহের মধ্যে ঐকমত্যের একটি সরকার গঠনে আমি দৃঢ় আশাবাদী। ”
এ নিয়ে শনিবার ফাতাহ গ্র“পের সঙ্গে বৈঠকে বসার কথাও জানিয়েছেন হানিয়া। আর ওই বৈঠকেই সব মতানৈক্যের অবসান হবে বলে মনে করছেন তিনি।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জানান, তার সঙ্গে ইতোমধ্যেই বিভিন্ন আরব নেতার সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। গঠিতব্য সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আরব বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি ফিলিস্তিনের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরব নেতাদের সহায়তা ও সমর্থন প্রত্যাশা করেন হানিয়া।
তবে ইসরায়েলকে স্বীকৃতি এবং তাদের সঙ্গে পিএলওর স্বাক্ষরিত চুক্তি মেনে চলা হবে কি না, তা নিয়ে হানিয়া কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এ দুটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করছে।
মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে জেরুজালেমে আল আকসা মসজিদের কাছে ইসরায়েলি খনন কাজের নিন্দা জানান ইসমাইল হানিয়া। তিনি এর প্রতিরোধে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে ঐক্যবদ্ধ সরকার গঠনের পরও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংশয় এখনো কাটেনি। আগামী সোমবার জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকে বসছেন।
তবে কন্ডোলিৎসা রাইস ইতোমধ্যেই জানিয়েছে, নতুন সরকার গঠন না গওয়া পর্যন্ত তারা কোনো মন্তব্য করবে না। এর আগে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছিলেন, সরকারে যোগ দিলে তাদেরও হামাসের মতো বয়কটের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
