২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানোমোর ৭ সৌদি বন্দি দেশে ফিরেছে

গুয়ান্তানোমোর সাত সৌদি বন্দি আরবে ফিরে এসেছে বলে বুধবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র সম্প্রতি এদের মুক্তি দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 03:11 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফ বিন আব্দুল - আজিজ মার্কিন কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেন, গুয়ান্তানামোয় বন্দি সৌদি নাগরিকদের সবাইকে ধীরে ধীরে মুক্তি দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মিত্রতা সত্ত্বেও গুয়ান্তানামোয় সৌদি বন্দিদের প্রতি আচরণ সেদেশের জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। গত বছর জুন মাসে গুয়ান্তানামোয় যে তিন বন্দি আত্মহত্যা করে তাদের দুজন ছিল সৌদি।

এর আগে গত ১৪ ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, তারা ১৬ বন্দিকে সৌদি আরবে ফেরত পাঠিয়েছে। সেখানকার প্রায় ৪০০ বন্দির ৫০ জনই সৌদি নাগরিক বলে ধারণা করা হয়। 

এছাড়া, সৌদি আরবও যুক্তরাষ্ট্রের ওপর ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক প্রায় ৪৫ বন্দির অধিকাংশকেই কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি দিয়েছে।