২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতিতে সম্মত দারফুরের বিদ্রোহী গ্র“প

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দারফুরের বিদ্রোহীদের বড় একটি গ্র“প। সঙ্কট অবসানে সরকারের সঙ্গে আলোচনা পুনরায় শুরুতেও রাজি হয়েছে তারা। বৃহস্পতিবার গ্র“পটির নেতা জার আল নবি একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

দীর্ঘ সংঘাতের পর গত বছর সুদান সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হয় দারফুরের বিদ্রোহী গ্র“পগুলোর। কিন্তু তখন একটি বাদে অপর দুটি বিদ্রোহী গ্র“প সে চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানায়। এখন যে গ্র“পটি চুক্তি মেনে নিতে সম্মত হয়েছে, তারাই সবচেয়ে বড় গ্র“প।

জার আল নবি রয়টার্সকে বলেন, “আমরা যুদ্ধবিরতি মেনে চলব। পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছি আমরা।”

যুদ্ধবিরতিতে সম্মত করাতে জাতিসংঘ দূত জাঁ অ্যালিয়াসন ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি সালিম আহমেদ কিছুদিন আগে বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে বিদ্রোহী গ্র“পগুলো চুক্তির কিছু ধারা পরিবর্তনের দাবি জানিয়েছিল। কিন্তু সুদান সরকার তাতে অসম্মতি প্রকাশ করে। এছাড়া আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায়ও আপত্তি ছিল তাদের। তাদের অভিযোগ ছিল, আফ্রিকান ইউনিয়ন পক্ষপাতদুষ্ট।

তবে এখন সে জায়গা থেকে সরে এসেছে তারা। আল নবি বলেন, “জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতার ভূমিকায় আমরা এখন সন্তুষ্ট।”

জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিরা এরপর চুক্তি মেনে না নেওয়া অপর গ্র“পের সঙ্গেও বৈঠকে বসবেন। সুদান সরকার বলে আসছিল, বিদ্রোহীদের বিভাজনের কারণেই শান্তি আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে ফ্রান্সের কান- এ বৃহস্পতিবার বৈঠকে বসেন চাদ ও সুদানের নেতারা। ফ্রান্সের মধ্যস্থতায় ওই আলোচনায় তারা নিজ নিজ দেশে কোনো বিদ্রোহীদের সমর্থন না দেওয়ার ব্যাপারে একমত হন। এছাড়া কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষুণœ হয়- এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতেও সম্মত হন তারা।