২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনসান্টোর বীজ সংক্রান্ত কৃষি বিভাগের অনুমোদন বৈধ নয়: মার্কিন আদালত

মনসান্টো’র ‘জিনগতভাবে পরিবর্তিত’ বীজের অনুমোদন চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বিরুদ্ধে মঙ্গলবার আইন অমান্যের রায় দিয়েছেন এক মার্কিন বিচারক। নিউইয়র্ক টাইমস পত্রিকা বুধবার একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 08:38 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

মনসান্টোর কাছ থেকে ‘জিনগতভাবে পরিবর্তিত’ আলফালফা বীজ নেওয়ার অনুমোদন দেওয়ার আগে এর পরিবেশগত প্রতিক্রিয়া সঠিকভাবে নিরূপণ না করায় সরকারের কৃষি বিভাগের বিরুদ্ধে ওই রায় দেন সানফ্রান্সিসকোর জেলা আদালতের বিচারক চার্লস ব্রেয়ার।

ওই রায়ে বলা হয়, পরিবেশগত প্রতিক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ মনোযোগ দেয়নি কৃষি বিভাগ।

মামলার বাদী কয়েকটি আলফালফা বীজ কোম্পানি, পরিবেশ ও কৃষি উন্নয়ন গ্র“প এবং বিবাদী কৃষি অধিদপ্তরকে একত্রে বসে আদালতের কাছে এর প্রতিকারের উপায় প্রস্তাব করতে বলা হয়েছে আগামী ২৬ ফেব্র“য়ারির মধ্যে।

মামলার রায়ে ওই বীজের সরবরাহকারী মনসান্টোর নাম সরাসরি উল্লেখ করা হয়নি। মনসান্টোর কোনো কর্মকর্তার কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।