ভারতে পাঞ্জাবে নির্বাচনে বিজয় দাবি করছে প্রতিদ্বন্দ্বী দুই দল
ভারতের পাঞ্জাব প্রদেশে নির্বাচনে নিজেদের ‘বিজয়ী’ দাবি করছে দুই প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস পার্টি এবং আঞ্চলিক জোট শিরোমনি আকালি দল (এসএডি) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভিড় জমান ভোটাররা। গত ত্রিশ বছরের মধ্যে এবারই ভোটারদের উপস্থিতি ছিল সর্বোচ্চ। পাঞ্জাবের মোট এক কোটি ৬৬ লাখ জনসংখ্যার ৭২ ভাগই এবারের নির্বাচনে ভোট দেন।
নির্বাচন পরবর্তী টেলিভিশন জরিপ থেকে অবশ্য বোঝা যায়নি কংগ্রেস ও এসডিএ - বিজেপি আঞ্চলিক জোটের মধ্যে কারা এগিয়ে রয়েছে।
শিখ দল শিরোমনি আকালি দলের প্রেসিডেন্ট প্রকাশ সিং বাদল আশা করছেন পার্লামেন্টে ১৭৭টি আসনে তার দল দুই - তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।
“আমরা মনে করি প্রতিবারের মতো এবারও নির্বাচনোত্তর জরিপের ফলাফল ভুল প্রমাণিত হবে এবং আমরা বিজয়ী হবো,” নির্বাচন শেষে বলেন তিনি।
নির্বাচনের ফলাফল জানা যাবে ২৭ ফেব্র“য়ারি।
