২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু বোমা তৈরির ব্যাপারে ইইউর সতর্কবার্তা

ইরান গোপনে পরমাণু বোমা তৈরির সামর্থ্য অর্জন করে ফেলতে পারে, এমন আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। সংস্থার সর্বসাম্প্রতিক এক দলিলে এ ইঙ্গিত করা হয়েছে বলে ফিন্যান্সিয়াল টাইমস মঙ্গলবার জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 04:49 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

দলিলের উদ্ধৃতি দিয়ে পত্রিকার রিপোর্টে বলা হয়, “পরমাণু ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এরই মাঝে হয়ত দেখা যাবে, ইরান বোমা তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে।”

 “পরমাণু কর্মসূচি নিয়ে ইরান আপন পথেই হাঁটছে। এক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা বাধা হতে পারে তাদের, কিন্তু প্রচলিত আইন কানুনকে তারা বাধা হিসেবে দেখছে না,” উল্লেখ করা হয় ওই দলিলে।

এতে আরও বলা হয়, “শুধু অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরান সমস্যার সমাধান করা যাবে না।”

গত ৭ ফেব্র“য়ারি তৈরি করা হয় ওই দলিল। ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা সম্পাদিত দলিলটি সরবরাহ করা হয় এর ২৭ সদস্য রাষ্ট্রকে।

সোমবার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ইইউ নেতারা জানান, পরমাণু সঙ্কট নিরসনে আলোচনায় ফিরে আসার ইঙ্গিত তেহরান দিয়েছে। তারপরও ইরানকে চাপে রাখতে জাতিসংঘ নিষেধাজ্ঞা বলবতের পক্ষে তাদের অবস্থান প্রকাশ করেন।