২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তুহারা ৩ লাখ ইরাকির জন্য অর্থ সাহায্য চেয়েছে রেড ক্রস

বাস্তুহারা তিন লাখ ইরাকির জন্য অর্থ সাহায্য চেয়েছে রেড ক্রস। সংস্থাটি সোমবার জানিয়েছে, যুদ্ধবিক্ষত এসব ইরাকির জন্য কাপড়, কম্বল, তাঁবু ও অন্যান্য জরুরি সাহায্য প্রয়োজন। এ জন্য দরকার ৮৩ কোটি ডলার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 01:47 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

রেড ক্রিসেন্ট, মধ্যপ্রাচ্য শাখার মুখপাত্র আহমেদ গিজো বলেন, “বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাবে সহায় সম্বলহীন ইরাকিরা মানবেতর জীবন যাপন করছে। সংঘাত বেড়ে যাওয়ায় দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। আর এ অবস্থায় দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার জন্য রেড ক্রস ও রেড ক্রিসেন্টের বিকল্প নেই।”

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র ডরোথিয়া ক্রিমিতসাস রয়টার্সকে বলেন, “সারা ইরাক জুড়েই রেড ক্রিসেন্টে কার্যক্রম বিস্তৃত। সেখানে সহিংসতার মধ্যে কাজ চালানো বেশ মুশকিল। তবে সেখানে মানবিক কার্যক্রম পরিচালনা রেড ক্রিসেন্টই সবচেয়ে ভালোভাবে করতে পারবে।”

তিনি জানান, গত ডিসেম্বরে বাগদাদ থেকে অপহৃত রেড ক্রিসেন্টের ১৭ কর্মী মুক্তি পেলেও বাকি ১৩ জনের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সংস্থা জানায়, জাতিসংঘের তথ্য মতে ২০০৬ সালের ফেব্র“য়ারির পর থেকে ছয় লাখ ইরাকি ঘরবাড়ি ছাড়া হয়েছে। এদের বেশির ভাগ এখন অতিকষ্টে দিনাতিপাত করছে। তাদের খাদ্য ও বস্ত্র সহায়তার পাশাপাশি চিকিৎসারও প্রয়োজন। বর্তমানে প্রায় অর্ধেক ইরাকি দারিদ্র্য সীমার নিচে বাস করছে বলে বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্ধৃতি দিয়ে রেড ক্রস জানায়।

সংগৃহীত তহবিলের একটা অংশ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে ব্যয় করা হবে বলে জানিয়েছে রেড ক্রস। এক লাখ ইরাকি শিশুকে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিও হাতে নেওয়া হবে।