২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদ ও মসুলে সহিংসতায় নিহত ২৩

ইরাকে রোববারের সহিংসতায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। বাগদাদে আত্মঘাতী গাড়ীবোমা হামলায় মারা যান ১৫ জন এবং মসুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হন আরো ৮ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

উত্তর বাগদাদে তিকরিতের কাছে সুন্নি অধ্যুষিত প্রধান শহর দুর’র একটি পুলিশ স্টেশনে রোববার ওই আত্মঘাতী গাড়ী বোমা হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে স্টেশনের প্রধান ফটকে পাহারাদারদের অবহেলার সুযোগে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে  স্টেশনে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায় হামলাকারী।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ পুলিশ সদস্য। পুলিশের একজন মেজর এ খবর জানান।

বিস্ফোরণে হতাহত সম্পর্কে ভিন্নরকম তথ্য দিয়েছেন ইরাকি কর্মকর্তারা। সালাহেদিন প্রদেশের ডেপুটি গভর্নর আব্দুল্লাহ জাবারা জানিয়েছেন বিস্ফোরণে নিহতের সংখ্যা পাঁচ এবং আহত হয়েছেন সাতজন। কিন্তু তিকরিত হাসপাতালে দায়িত্বরত পুলিশ লেফটেন্যান্ট আব্দুল্লাহ জাসেম মোট নয়টি মৃতদেহ পাওয়ার খবর জানান। আহতের সংখ্যা আট বলে জানিয়েছেন তিনি।

এদিকে, শনিবার উত্তর--পশ্চিম মসুলে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে আট ব্যক্তিকে। বন্দুকধারীরা একটি গাড়ী লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। মেশিনগানের গুলি দিয়ে গাড়িটি গুড়িঁয়ে দেয় তারা।  পুলিশ এ খবর জানিয়েছে ।

সিনজারের ‘সীমান্ত প্রহরী নিয়োগ কেন্দ্র’ থেকে ফেরার পথে সিনজার এবং রাবিয়ার মধ্যবর্তী স্থানে প্রধান সড়কে ওই হামলা চালানো হয়।