২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরাক অভিযান ব্যর্থ হলে পরিস্থিতি হবে ভয়াবহ’

বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী ও ইরাকি বাহিনীর চলমান অভিযান ব্যর্থ হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। এ হুঁশিয়ারি দিয়েছেন ইরাকে যুক্তরাষ্ট্রের নতুন সেনা কমান্ডার ডেভিড পেট্রায়ুস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

শনিবারই ইরাকে মোতায়েন এক লাখ ৩০ হাজার মার্কিন সেনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পেট্রায়ুস। বাগদাদ এয়ারপোর্টের কাছে সামরিক ঘাঁটিতে বিদায়ী কমান্ডার জর্জ কেসি মার্কিন বাহিনীর দায়িত্ব তুলে দেন তার হাতে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমান্ডার বলেন, “চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য। এর ফলাফল অনুকূলে নিয়ে আসা সম্ভব। কিন্তু যদি আমরা ব্যর্থ হই, তবে গৃহযুদ্ধ বেঁধে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। যার চরম মূল্য দিতে হবে আমাদের।”

ইরাকে সেন্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে আগের কমান্ডার জেনারেল কেসির সমর্থন না থাকলেও এ বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে নবনিযুক্ত জেনারেল পেট্রায়ুসের।