২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমারা তাদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে বিশ্বের ওপর: পুতিন

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনায় মুখর হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। তার অভিযোগ, পশ্চিমারা গোটা বিশ্বের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক বার্ষিক সম্মেলনে শনিবার তিনি রীতিমতো আক্রমণ করেন পশ্চিমাদের। বলেন, “তারা (পশ্চিমা বিশ্ব) তো পৃথিবীটাকে এককেন্দ্রিক করে তুলছে। এটাকে এছাড়া আর কোনো নামেই অভিহিত করা যায় না। এর মানে দাঁড়ায় বিশ্বশক্তির কেন্দ্র হবে একটি, প্রভু হবেন একজন।”

“গণতন্ত্রের সঙ্গে এর কোনো মিল নেই। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের পাশাপাশি সংখ্যালঘিষ্ঠের মতামতেরও মূল্য আছে। তারা হরহামেশা আমাদের গণতন্ত্রের পাঠ দেন, অথচ তাদের নিজেদের বেলায় এর প্রয়োগ দেখি না।”

যুক্তরাষ্ট্রকে অভিযোগের বাণে বিদ্ধ করে পুতিন বলেন, “আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র বারবার নিজেদের সীমানা পেরিয়ে গেছে। এই নীতি বিশ্বকে নিরাপদ করেনি, বরং বিশ্ব আরও নিরাপত্তাহীনতায় ভুগছে।

“একক তৎপরতায় সংঘাত কমাবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হবে।”

“এটা খুবই বিপজ্জনক। কেউই তাতে নিরাপদ বোধ করবে না। কারণ, তারা আন্তর্জাতিক আইনের আশ্রয় নিতে পারবে না।”

ভ­াদিমির পুতিন অবশ্য তার আক্রমণের পরিপ্রেক্ষিত হিসেবে কোনো সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি। তবে, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযানের ঘোর বিরোধী ছিলেন তিনি।