২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে মিউনিখ গেলেন লারিজানি

নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে শনিবার জার্মানি রওয়ানা হয়েছেন ইরানের পরমাণু সংক্রান্ত বিষয়ে মুখ্য আলোচক আলী লারিজানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 03:08 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ইরান টেলিভিশন জানায়, সম্মেলনে ইউরোপীয় নেতা ও কূটনীতিবিদদের সঙ্গে তার সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। তবে ঠিক কখন তিনি মিউনিখ পৌঁছাবেন সে ব্যাপারে কিছু বলা হয়নি। 

জাতিসংঘ কর্মকর্তারা আশা করছেন, লারিজানির এ সফরের মধ্য দিয়ে ইরানের পরমাণু সঙ্কট কাটিয়ে ওঠার ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হবে।

জার্মানির মিউনিখে শুক্রবার শুরু হয়েছে ওই সম্মেলন। অসুস্থতার কারণে লারিজানি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন বলে সম্মেলনের আয়োজকরা এর আগে জানিয়েছিলেন। পরে অবশ্য লারিজানির যোগদানের খবর নিশ্চিত করেন তারা।