৩ মন্ত্রীকে বরখাস্ত করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
সদ্য দায়িত্বপ্রাপ্ত তিনজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ রাজাপাকসে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সহকর্মী এ খবর জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, “সরকারের সমালোচনা ও ভিন্নমত প্রকাশ করায় শুক্রবার তাদের বরখাস্ত করা হয়। এরা হলেন বন্দর ও বিমান চলাচল মন্ত্রী মাঙ্গাল সামারাবিরা, জাতীয় ঐতিহ্য সংরক্ষণবিষয়ক মন্ত্রী অনুরা বন্দরনায়েক এবং বন্দর উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রীপতি সুরিইয়ারাচ্চি।”
তবে বরখাস্ত তিন মন্ত্রীর স্থলাভিষিক্ত কারা হবেন তা এখনো জানা যায়নি।
