২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চল্লিশটি রুশ যুদ্ধবিমান কিনবে ভারত

রাশিয়ার কাছ থেকে ৪০টি সুখাই সু - ৩০ যুদ্ধবিমান কিনবে ভারত। মার্চের শেষ নাগাদ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এস পি ত্যাগী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এর প্রতিটির দাম পড়বে চার কোটি ডলার। তিন বছরের মধ্যে এগুলো ভারতে এসে পৌঁছাবে বলে ত্যাগী আশা করছেন।

ব্যাঙ্গালোরে সাংবাদিকদের তিনি বলেন, “চলতি অর্থবছরেই আমরা এ চুক্তি স্বাক্ষর করব।” 

ভারতীয় বিমানবহরে ইতোমধ্যে অসংখ্য সুখাই সু - ৩০ যুদ্ধবিমান রয়েছে।

বুধবার সরকার জানায়, তারা বিমানবাহিনীর পুরনো মিগ ২১, মিগ ২৩ ও মিগ ২৭ বদলে ফেলতে শিগগিরই ১২৬টি নতুন যুদ্ধবিমান কেনা সংক্রান্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে।