২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ডাইনোসরের শতাধিক ডিমের খোঁজ মিলেছে

দেখলে মনে হবে ডাইনোসরের চমৎকার সাজানো গোছানো একটি প্রজনন ক্ষেত্র। চমৎকার একটি বাসা। এখনি ডিম ফুটে বেড় হয়ে আসবে শিশু ডাইনোসর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 03:21 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মধ্য ভারতের খুকশীবাগের একটি নদীগর্ভে শতাধিক প্রস্তরীভূত ডিমসহ ডাইনোসরের এসন একটি বাসা আবিষ্কার করেছে ভারতের একটি অনুসন্ধানকারী দল।

মধ্য প্রদেশের রাজধানী ভূপাল থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমে অবস্থিত খুকশীবাগের মৃত নদীগর্ভ থেকে পাওয়া ডিমগুলো প্রাগৈতিহাসিক ‘ক্রেটাশিয়াস’ যুগের বলে দাবি করেছেন তারা। ১৪ আজ থেকে কোটি ৪০ লাখ বছর থেকে সাড়ে ছয় কোটি বছর আগের যুগকে ক্রেটাশিয়াস যুগ বা মধ্যজীবীয় যুগ ধরা হয়। এর বিস্তৃতি ছিল খুকশীবাগ থেকে মধ্য প্রদেশ পর্যন্ত।

“প্রায় ১৮ ঘণ্টা ধরে খোঁজাখুঁিজ করে আমরা শতাধিক ডিম পেয়েছি,” বলেন দলটির প্রধান অনুসন্ধানকারী রাজেশ চৌহান।

ডিমগুলো গোলাকার এবং প্রায় ১৬ সেন্টিমিটার দীর্ঘ। চল্লিশ থেকে ৯০ ফুট দীর্ঘ ডাইনোসর এসব ডিম পেড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত ডাইনোসরের দুই হাজারেরও বেশি ডিম উদ্ধার করা হয়েছে। এবারের ঘটনাটি ডাইনোসরের ডিম আবিষ্কারের ক্ষেত্রে এ পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। এবারের আবিষ্কার এ অঞ্চলে ডাইনোসর কী ধরনের ভূমিকা পালন করতো তা বুঝতে আরো সহায়ক হবে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।

এদিকে, খুকশীবাগে ডাইনোসরের ডিম পাওয়া গেছে- এ খবরে স্থানটি দর্শনে আগ্রহী হয়ে উঠছেন অনেকে।