২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান পদে ম্যাকনেলের নিয়োগ সিনেটে অনুমোদিত

গোয়েন্দা প্রধান পদে মাইক ম্যাকনেলের নিয়োগ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বুধবার এ অনুমোদন দেয়া হয়। এর একদিন আগে ১৫ সদস্যের সিনেট নির্বাচন কমিটি ওই নিয়োগ অনুমোদন করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 12:47 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

টুইন টাওয়ারে হামলার পর প্রেসিডেন্ট বুশ দেশের ১৬টি গোয়েন্দা সংস্থা নিয়ে গঠন করেন জাতীয় গোয়েন্দা সংস্থা। এর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জন নেগ্রোপন্টে। তারই স্থলাভিষিক্ত হলেন মাইক ম্যাকনেল।

৬৩ বছর বয়সী ম্যাকনেল কর্মজীবন শুরু করেন সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা হিসেবে। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯১ সালে ইরাক যুদ্ধের সময় তিনি তৎকালীন সেনাপ্রধান কলিন পাওয়েলের সঙ্গে কাজ করেন।