২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাধেসি বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ২

পালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিরাটনগর শহরে মাধেসি বিক্ষোভকারীদের ওপর বুধবার পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার নিজ শহর বিরাটনগরে মাধেসিদের স্বায়ত্বশাসনের দাবিতে বিক্ষাভ ঠেকাতে সান্ধ্য আইন জারি করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে কয়েক হাজার মাধেসি রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা একটি কারাগারে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে দুজন নিহত হয় বলে এক সরকারি কর্মকর্তা মদ রাজ দোতেল জানান।

স্থানীয় সাংবাদিক বিক্রম নিরাউলা জানান, গুলিবর্ষণের ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরেই বঞ্চনার শিকার হচ্ছেন, এ অভিযোগ থেকেই আন্দোলনে নামে মাধেসি জনগোষ্ঠী। স্বায়ত্বশাসনসহ দেশের পার্লামেন্ট, পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারের সর্বস্তরে সঠিক প্রতিনিধিত্বের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে আসছে তারা। তিন সপ্তাহের সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ২১ জন মাধেসির মৃত্যু হয়েছে।