২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেউই ইরানে হামলার পরিকল্পনা করছে না: ব্লেয়ার

কেউই ইরানে হামলার পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মঙ্গলবার তিনি বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের কৌশল বিশ্বকে আরো হুমকিগ্রস্ত করছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ব্লেয়ার আবারো ইরানের বিরুদ্ধে জাতিসংঘকে অবজ্ঞা করে পরমাণু অস্ত্র তৈরি এবং মধ্যপ্রাচ্যে গোষ্ঠীগত সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ আনেন।

তবে তিনি তেহরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে বলেন, ইরান যদি তার কৌশল পরিবর্তন করে তবে দেশটিকে সহায়তার ‘সব দরজাই খোলা থাকবে।’

“ইরানে সামরিক হামলা চালানোর ব্যাপারে কেউই ভাবছে না বা পরিকল্পনা করছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ও তা চায় না। আমরাও এটা চাই না। তবে ইরানের বোঝা দরকার যে তারা একই সময়ে দুই ধরনের তৎপরতা চালালে তা আন্তর্জাতিক সম্প্রদায়কেও অস্থিতিশীল করে তুলবে।”

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে সুর মিলিয়ে ব্লেয়ার ইরানকে আপনারা যেকোনো একটি বিকল্প বেছে নেওয়ার আহ্বান জানান।

ইরান অবশ্য তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের উদ্বেগকে বরাবরই অমূলক বলে আখ্যায়িত করে আসছে। তারা বলছে, এ কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে, পরমাণু অস্ত্র তৈরির জন্য নয়।